জাল সনদে চাকরি, বিসিএস কর একাডেমিতে দুদকের অভিযান

১৭ মে ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
অভিযান পরিচালনার মুহূর্ত

অভিযান পরিচালনার মুহূর্ত © সংগৃহীত

ঢাকার বিসিএস কর একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। দুই কর্মচারীর বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র এবং ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

বুধবার (১৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বিসিএস কর একাডেমি, ঢাকার দুইজন কর্মচারীর বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র এবং ভুয়া শিক্ষা সনদ ব্যবহার করে চাকরি গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিয়োগ সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগ সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে। টিম রেকর্ডপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬
মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে আগ্রহ হারাচ্ছেন, যা উদ্বেগজ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬