বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

১৫ মে ২০২৩, ১০:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি। 

আজ সোমবার রাষ্ট্রপতি  হিসেবেই পাবনায় আসছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোড। দোকানে ঢুকলেন।

বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলেনা।

সূত্র: বাসস

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুই বোনের মৃত্যু
  • ২৯ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এ জ্বালানি সরবরাহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভিডিওটি ছড়িয়েছি, কিন্তু ধারণ করেছি কিনা? হয়তো এ কারণেই আজ আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
মাঠ পুনরুদ্ধার আন্দোলন: আগারগাঁও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ফেক পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সাইবার বুলিং, …
  • ২৯ অক্টোবর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ২৯ অক্টোবর ২০২৬