খুলনায় সার্জারি করে ১৭ বছরের ছেলেকে মেয়েতে রূপান্তর

১৪ মে ২০২৩, ১২:৫১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

খুলনাসহ দ‌ক্ষিণ প‌শ্চিমাঞ্চলে এই প্রথম একজন ছেলেকে সার্জারি করে মেয়েতে রূপান্তর করা হয়েছে। সফল এই সার্জারিটি সম্পন্ন করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইউরোলোজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল। সার্জারির পর রোগী সুস্থ আছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

এ বিষয়ে ডা. নিরুপম মণ্ডল জানান, ১৭ বছরের একজন ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। সে ভেতরে জীনগতভাবে পুরুষ, কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট্য থাকে তা সবই রয়েছে তার। তার বড় চুল রয়েছে, কণ্ঠস্বরও নারীর। কিন্তু তার ভেতরটা পুরুষের মতো।

সার্জারি সম্পর্কে তিনি বলেন, একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করেছি। প্রথমে তার পেনিস কেটে ফেলি এবং মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। আশা করি এখন একজন নারীর জীবনযাপন করতে পারবে। কিন্তু সে কখনও মা হতে পারবে না। এরপর তাকে আমরা হরমন রিপ্লেসমেন্ট দেবো।

ডা. নিরুপম বলেন, ভিক্টোরিয়া নার্সিং হোমে গত শুক্রবার এই অপারেশন করা হয়। আমার সঙ্গে অধ্যাপক ডা. শামসুন্নাহার লাকী, অধ্যাপক ডা. দিলীপ কুন্ডুসহ আমার কয়েকজন সহযোগী ছিলেন। খুলনায় এ অপারেশন এটাই প্রথম। রোগী ভালো আছে। এ ধরনের অস্ত্রোপচারে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়।

ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া রোগীর অভিভাবকরা বলেন, সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবে চিনে। আমরা চেয়েছিলাম আমাদের সন্তান সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, ডেনমার্কে বিশ্বে প্রথম সফলভাবে লিঙ্গ পরিবর্তনের সার্জারিটি হয় ১৯৫২ সালে। জর্জ জোর্গেনসন নামের সাবেক এক মার্কিন সৈন্য লিঙ্গ পরিবর্তন করে পরিণত হন হলিউডের তত্কালীন সময়ে পরিচিত মুখ ক্রিস্টিন জোর্গেনসনে। তবে সামাজিক প্রতিরক্ষা ও ব্যক্তিগত আকাঙ্খার জের ধরেই লিঙ্গ পরিবর্তন করার দাবিকে মানতে নারাজ বিজ্ঞানীরা।

তারা বলছেন, সামাজিকভাবে প্রভাবিত ফ্যাক্টরগুলোর চেয়ে মানুষের জন্মের আগে জিন ও হরমোন দ্বারা সৃষ্ট জৈব রাসায়নিক সিগন্যাল লিঙ্গ পরিবর্তন আকাঙ্খার ওপর বেশি প্রভাব ফেলে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণা, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য
  • ২৯ অক্টোবর ২০২৬
সব বিষয়ে জিপিএ-৫, চুক্তিবদ্ধ টাকা না দেওয়ায় ওএমআর পাল্টিয়ে …
  • ২৯ অক্টোবর ২০২৬
৬ বছরের শিশুকে হত্যা, কুপিয়ে জখম করা বাবার মৃত্যু হাসপাতালে
  • ২৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ অক্টোবর ২০২৬