ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১৩ মে ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। আমরা ঘূর্ণিঝড় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি এবং এটি মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছি।’

শনিবার (১৩ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ৬০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় শেখ হাসিনা বলেন, জীবন বাঁচাতে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিনি বলেন, এই পদক্ষেপ (গ্যাস ও বিদ্যুত সরবরাহ বন্ধ) সাময়িক ভোগান্তির কারণ হলেও এটি মানুষের জীবন রক্ষা করবে।

তিনি আরও বলন, ‘আমরা এই ধরনের ব্যবস্থা ও নিচ্ছি ও নেবো।’

আরও পড়ুন: 'মোখা'য় জনগণের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা ১৪ মে (রবিবার) সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে। কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় আজ সন্ধ্যার মধ্যে অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রারম্ভিক প্রভাব পড়বে।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence