ঘূর্ণিঝড় ‘মোখা’: বিমান চলাচল বন্ধ হয়ে গেল চট্টগ্রামে

১৩ মে ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর © ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটও চট্টগ্রাম থেকে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ৮ নম্বর মাহবিপদ সতর্ক সংকেত জারি হয়েছে। এ অবস্থায় শাহ আমানত বিমান বন্দর থেকে কোনো ফ্লাইট উঠানামা করবে না। চট্টগ্রাম থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট উড়বে না।

তিনি আরো জানান, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

 

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close