ভোলায় ফুটবল খেলতে গিয়ে আহত হওয়া দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

১২ মে ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
শাহাদাত হাওলাদার

শাহাদাত হাওলাদার © টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিনে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত হওয়া দাখিল পরীক্ষার্থী শাহাদাত হাওলাদার মারা গেছেন। শুক্রবার (১২ মে) সকাল ৮টার দিকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। গত সোমবার (৮ মে) বিকেলে স্থানীয় একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে আহত হন শাহাদাত।

বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিহত শাহাদাত হাওলাদারের চাচা মো. আবু তাহের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাত পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াস হাওলাদারের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। তার ৫টি পরীক্ষা দেওয়া হয়েছে। ৮ মে আকাইদ ও ফিকহ পরীক্ষা দিয়ে বিকেলে বাড়ির পাশের মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে শাহাদাত আহত হয়।

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরাল করুন জার্মানিতে

চাচা আবু তাহের জানান, পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে বিকেলে স্থানীয় একটি মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলতে যায় শাহাদাত। খেলার একপর্যায়ে অন্য এক খেলোয়াড়ের লাথি লাগে তার গোপনাঙ্গে। এসময় জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন শাহাদাত। পরে স্বজনরা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে বরিশাল শেবাচিমে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে তার গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হলে সকালেই তার মৃত্যু হয়।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close