রাতে চার শিক্ষক কোচিং করানোর সময় হাজির ইউএনও, অতপর...

০৯ মে ২০২৩, ০৯:১৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি কোচিং সেন্টার সিলগালা করেছে প্রশাসন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি কোচিং সেন্টার সিলগালা করেছে প্রশাসন © সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরিক্ষার্থীদের কোচিং করানোয় ইউএনও সিলগালা করেছেন একটি কোচিং সেন্টারকে। এ সময় চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৮ মে) রাতে উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে ‘আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম’ কোচিং সেন্টারে এ অভিযান চালান ইউএনও মো. ইসমাইল হোসেন।

শিক্ষকরা হলেন- কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিতের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন, কম্পিউটারের ওয়াছিউর রহমান ও ইংরেজি বিষয়ের মো. হেলাল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না মর্মে নির্দেশনা থাকলেও আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোমে কয়েকজন শিক্ষক কোচিং নিচ্ছেন বলে খবর পান ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া। সরেজমিনে সত্যতা পেয়ে চার শিক্ষককে এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, আমরা চাই সোনাইমুড়ীতে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence