নেত্রকোনায় হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু 

০৬ মে ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
আটপাড়া থানা

আটপাড়া থানা © ফাইল ফটো

নেত্রকোনায় ধান কাটার (হারভেস্টার) মেশিনের নিচে চাপা পড়ে তাসিন মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেল ৬টার দিকে জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কমলাশ্রম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিন কমলাশ্রম গ্রামের সেকুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার।

আরও পড়ুন: ১৭তম নিবন্ধন: কলেজ পর্যায়ের পরীক্ষা কাল।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কমলাশ্রম গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার জমির ধান কাটার জন্য জনৈক শামছুল কবীর রাহাত নামে এক ব্যক্তির হারভেস্টার মেশিন নিয়ে আসেন। শুক্রবার বিকেলে ঘটনার সময় ওই মেশিন দিয়ে ধান কাটা হচ্ছিল। এ সময় শিশু তাসিন মিয়া ধান কাটা দেখতে গেলে হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।

আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close