পাঁচ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বেগম জিয়া

০৪ মে ২০২৩, ০৮:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
পাঁচ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বেগম জিয়া

পাঁচ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বেগম জিয়া © সংগৃহীত

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (০৪ মে) বিকাল ৪টা ৪৫ মিনিটে একটি সাদা গাড়িতে রওনা হয়ে বিকাল ৬টা ২২ মিনিটে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি তার সঙ্গে ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। বাসাতেই তার চিকিৎসা চলবে।

খালেদা জিয়া বাড়ি ফেরার সময় ফিরোজায় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা।

এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। পরে তাকে ভর্তি করে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলে।

আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

২০২১ সালের এপ্রিলে বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন বাসায় ফেরেন তিনি।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬