রাজধানীতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষিকা

০৪ মে ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
দুর্ঘটনার কবলে পড়া গাড়ি

দুর্ঘটনার কবলে পড়া গাড়ি © সংগৃহীত

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক শিক্ষিকাসহ তিনজন। 

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গাড়িটির মালিক রাজধানীর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সিনিয়র শিক্ষক মোছা. রাফিয়া। গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় গাড়িতে তিনিসহ তার মেয়ে ও ছোট ভাই ছিলেন।

রাফিয়া বলেন, গাড়ি চালানোর সময় হঠাৎ গাড়ির সামনে ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে কোনো রকমে মেয়ে ও ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। আমার গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার নেই। কিভাবে আগুন লাগল বুঝতে পারছি না। 

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬