গাজীপুরে রিসোর্টের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

০৪ মে ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্ক

সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্ক © সংগৃহীত

গাজীপুরের পুবাইলের রিসোর্টে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে পুবাইলের মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামিম হক (১৭) এবং একই এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৭)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

আরও পড়ুন: চার ক্যাটাগরির পদে ১৮৩ জন নিয়োগ দেবে বস্ত্র অধিদপ্তর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম-নোমানসহ মধ্য আরিচপুর থেকে ১২০ জনের একটি দল সকাল ১১টার দিকে সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে বেড়াতে আসে। দুপুরে খাবারের আগে হামিম ও নোমানসহ কয়েকজন বন্ধু পুকুরে গোসলে নামে। গোসল শেষে অন্যরা ওপরে উঠলেও হামিম ও নোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে তারা। এক পর্যায়ে অচেতন অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের তত্ত্বাবধায়ক সোহেল রানা বলেন, রিসোর্টের ওই পুকুরে মাছ চাষ করা হয়। এ কারণে ওই পুকুরে গোসল না করার জন্য দর্শনার্থীদের নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক দর্শনার্থী পুকুরে গোসল করতে নামেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬