টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীরা

০৩ মে ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
টানা ৩ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

টানা ৩ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের © সংগৃহীত

সরকারি চাকরিজীবীরা আবার ৩ দিনের ছুটি পাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হবে টানা তিন দিনের ছুটি। বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর রয়েছে সাপ্তাহিক ছুটি দুইদিন শুক্র ও শনিবার। 

ফলে তিনদিন ছুটি কাটিয়ে অফিস শুরু হবে রোববার (০৭ মে) থেকে। 

ঈদুল ফিতর উপলক্ষে ১৮ এপ্রিল থেকে টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার (১৪ এপ্রিল) খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। তবে নিয়মিত ছুটি শেষ হলেও এর সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নিয়েছেন।

গত ৩০ এপ্রিল অফিস করেই পরের দিন আবার সরকারি ছুটি ছিল পহেলা মে দিবসের। মে দিবসের ছুটি শেষে আবার দুদিন অফিস ছিল এরপর আবার আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের ছুটি।

আরও পড়ুন: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

এদিকে, এবার ঈদুল আজহা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই।

জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, আগামী ২৮ জুন ঈদুল আজহা হতে পারে। ফলে ২৭ জুন আরাফাতের দিন পালিত হবে বলে আশা করা হচ্ছে। ইসলামিক ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজের দশম দিনে ছুটির দিন পড়লেও, ছুটির সঠিক তারিখটি বছরে বছরে পরিবর্তিত হয় এবং নতুন চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। সৌদি আরবের পবিত্র শহর মক্কার বার্ষিক তীর্থযাত্রা হজও এই মাসে অনুষ্ঠিত হয়।

শিক্ষকের ‘শাসনে’ বিপর্যস্ত মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিপ্রবির শিক্ষার্থীদের প্রত্যাশা: ছাত…
  • ০৮ এপ্রিল ২০২৬
সংসদ ‘ডিবেট ক্লাবে’ পরিণত হয়েছে: ফরিদা আখতার
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close