বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী

০২ মে ২০২৩, ০৬:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
হীরা মনি

হীরা মনি © ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক পরীক্ষার্থী। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম হীরা মনি (১৯)। সে তুলনাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। নারায়ণগঞ্জ বন্দর থানার কুনিপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকেন হীরা।

হীরা মনির মা শাহিদা বেগম বলেন, পরীক্ষা দিয়ে বাসায় অটোরিকশায় চড়ে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তার গলায় একটি চেন ও দুটি কানের দুল নিয়ে যায় প্রতারক চক্রটি। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে সে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক এসএসসি পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

ট্যাগ: এসএসসি
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬