কুমিল্লায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

২৭ এপ্রিল ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
জাহিদ হাসান জয়

জাহিদ হাসান জয় © সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান জয় নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়া এলাকার উৎসব পদুয়া নামকস্থানে এই ঘটনা ঘটে।

নিহত জয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। তিনি বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। চালক পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশাটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence