অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

২১ এপ্রিল ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© টিডিসি ফটো

দেশজুড়ে বেশ কিছুদিন ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। ঝোড়ো হাওয়া শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর।

এদিকে দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বৃষ্টি পড়ার ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে নোমান আবদুল্লাহ লেখেন, ঈদ উপহার!

সাংবাদিক শফিকুল ইসলাম লেখেন, আলহামদুলিল্লাহ। অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী লিখেন, ঢাকায় স্বস্তির বৃষ্টি।‌ আর কোথাও কি বৃষ্টি হচ্ছে?

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬