ঢাকাসহ চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

১৯ এপ্রিল ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
ঢাকাসহ চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা © সংগৃহীত

আজ দেশের চার বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, ‘পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গেপসাগরে অবস্থান করছে।’ দেশের ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

এ ছাড়া দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানের ওপর দিয়ে এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

দেশের বিভিন্ন জায়গায় গতকাল মঙ্গলবার তাপমাত্রা কমেছে। তবে অস্বস্তিকর গরম কমেনি। প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, ১৭ কিলোমিটার জুড়ে ধীর গতি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রতিদিনই বাড়ছে। এতে ঘাম হবে, ভাপসা গরমের অনুভূতি বাড়বে। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ২১ এপ্রিলের পর থেকে প্রায় প্রতিদিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় পর্বতসংলগ্ন জেলাগুলোতে বজ পাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ এপ্রিলের পর থেকে ৩ মে পর্যন্ত দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ পাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close