দেশে পুরুষের চেয়ে নারীরা ৪ বছর বেশি বাঁচেন

১৭ এপ্রিল ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
নারী-পুরুষ

নারী-পুরুষ © ফাইল ছবি

বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীদের গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। সে হিসেবে পুরুষের তুলনায় নারীরা প্রায় চার বছর বেশি বাঁচেন।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।

বিবিএস এর তথ্য বলছে, আগের তুলনায় কমেছে দেশের মানুষের গড় আয়ু। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমল। সর্বশেষ তথ্যানুযায়ী, এখন দেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। 

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের এক প্রতিনিধি
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এডিসিকে মারধর, গ্রে…
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
হজের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার মারা গেছেন
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬