বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটে আগুন

১৭ এপ্রিল ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© প্রতীকী ছবি

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুন লেগেছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে, এদিন বেলা সাড়ে দশটার দিকে রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, যথাসম্ভব শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে তিনটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস এর ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

ট্যাগ: আগুন
ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো পক্ষ
  • ৩০ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির স…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ৩০ অক্টোবর ২০২৬
স্মার্টফোন স্লো হয়ে গেলে গতি বাড়াবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬