‘লন্ডনে তারেকের ষড়যন্ত্র প্রতিহত করবে দেশপ্রেমিক প্রবাসীরা’

১৬ এপ্রিল ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

© সংগৃহীত

দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে বসে যে দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, দেশপ্রেমিক প্রবাসী জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। যুক্তরাজ্য আওয়ামী লীগও নানামুখী পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  

রবিবার (১৬ এপ্রিল) সকালে লন্ডনের স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
 
হাছান মাহমুদ বলেন, নির্বাচনে বিএনপির আশা নেই এবং যে আন্তর্জাতিক চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও ইতোমধ্যে অনুধাবন করেছে যে, বিএনপিকে দিয়ে হবে না। দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশ ঘুরে দেখেছি, এ মুহূর্তেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলেও আমাদের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। আমরা দলকে যেভাবে সংগঠিত করতে পেরেছি, বিএনপি তা পারেনি। কারণ দেশ থেকে নয়, তারেক রহমানের নির্দেশনায় লন্ডন থেকে তারা পরিচালিত হন। 

আরও পড়ুন: ষষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে জয়কলির গুজব 

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন পাওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুক্তরাজ্যেও নৌকার প্রার্থীর পক্ষে সিসিকের ভোটারদের মধ্যে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাতে হবে।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সহসভাপতি এমএ রহিম সিআইপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশূক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আশুক আহমেদ আশুক, জনসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবলীগ নেতা আনোয়ার ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত জয়, ছাত্রলীগ নেতা সৈয়দ শিপু প্রমুখ সভায় যোগ দেন।

 

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence