বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা শঙ্কিত: মেয়র তাপস

১৫ এপ্রিল ২০২৩, ০৫:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM

© টিডিসি ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি সুনির্দিষ্ট সময়ে বারবার অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে তাতে আমরা শঙ্কিত। এসব ঘটনার পেছনে কোন  নাশকতা আছে কিনা তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহবান জানাচ্ছি। 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের ঘটনা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন: তীব্র তাপদাহের কারণে রেলের গতি কমল

মেয়র বলেন, আমরা দেখেছি বেশকিছু গুজব ছড়ানো হয়েছে। এসব গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: মেয়র
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
  • ৩০ অক্টোবর ২০২৬
মধ্যপ্রচ্যের এক দেশে তৈরি হচ্ছে স্বর্ণখচিত রাস্তা! কেমন হবে…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্লুটোর কাছেই লুকিয়ে ছিল নতুন বামন গ্রহ, ক্যামেরায় ধরা পড়েও…
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত? 
  • ৩০ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর …
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে শাখা ছাত্রদল সভাপ…
  • ৩০ অক্টোবর ২০২৬