অক্সিজেন নিয়ে মার্কেটের ভেতরে ঢুকছেন ফায়ার ফাইটাররা © টিডিসি ফটো
আগুন নিয়ন্ত্রণে আসার পরও ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিন ভবনের ভেতর থেকে কুন্ডলী পাকিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া। শুরুতে আগুন নিয়ন্ত্রণে স্বাভাবিকভাবে যেসব ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে গিয়েছিলেন ধোঁয়ার তীব্রতায় শ্বাস নিতে না পেরে অধিকাংশই অসুস্থ হয়ে ফিরে এসেছেন।
এমন অবস্থায় শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটা দিকে ভেতরের আগুনের উৎস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের জন্য অক্সিজেনসহ নতুন ইউনিটেটর সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।
আরও পড়ুন: নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ আহত ১৫।
সংশ্লিষ্টরা বলছেন প্রচন্ড ধোয়ারর কারণে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেয়া সম্ভব হচ্ছে না যার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তাই ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার এবং ধোঁয়া নিরোধক মাস্ক পরিয়ে ভেতরে পাঠানো হচ্ছে।
এদিকে মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।