নতুন করে আবারও নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে আগুন

১৫ এপ্রিল ২০২৩, ১১:১২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে আগুন

নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে আগুন © সংগৃহীত

প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসলেও আসলেও নিউ মার্কেটের ২নং গেটের সামনে নতুন করে আগুন লেগেছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে নিউ মার্কেটের ২নং গেটের সামনে ফের আগুন লাগে।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে সময় লাগবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩২টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ঢাকা নিউ সুপার মার্কেট এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন।

জাতীয়

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে। অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙ্গে পড়ছেন। তারা দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। নিউ মার্কেটের যে অংশে আগুন লেগেছে সেটা পুরোপুরি পোশাকের দোকানে ঠাসা।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close