ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

০৯ এপ্রিল ২০২৩, ০২:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ © সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর সামনে রেখে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। নৌপথে লঞ্চ, ফেরি চলাচল স্বাভাবিক রাখা ও দুর্ঘটনা এড়াতে ১১ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

রোববার (৯ এপ্রিল) গুলশানে নৌপুলিশ হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে নৌপথে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম জানান, ‘১৭ এপ্রিল-২৭ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। এধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে।

ঈদে লঞ্চে উঠবে না মোটরসাইকেল, ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড

তিনি আরও জানান, খেয়া নৌকা দিয়ে পারাপার সাবধানতার সঙ্গে করতে হবে। এ সময়ে লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। শেষ সময়ে গার্মেন্টসগুলোতে ছুটি হয়। সে কারণে লঞ্চে চাপ বাড়বে। চাঁদপুর, বরিশালসহ সংশ্লিষ্ট এলাকায় যাত্রীর চাপ পড়ে।

আরও পড়ুন: বঙ্গবাজার ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন হিজড়া সম্প্রদায়

তাই এসময়ে লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখতে হবে। আইন কঠোরভাবে পালন করার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, আইন প্রয়োগ না করলে সঠিকভাবে কিছু হয় না।’

এসময় লঞ্চ মালিকদের থেকে জানানো হয়, আমরা মোটরসাইকেল বহন করব না। এজন্য লঞ্চঘাটে মোটরসাইকেল যাতে না প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ট্যাগ: জাতীয়
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শন…
  • ৩০ অক্টোবর ২০২৬
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবে না নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর ২০২৬