বাজারে ছাড়া হলো নতুন টাকা, যেখানে যেভাবে পাবেন

০৯ এপ্রিল ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
আজ থেকে পাওয়া যাবে টাকার নতুন নোট

আজ থেকে পাওয়া যাবে টাকার নতুন নোট © ফাইল ছবি

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের আগে বাজারে টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (৯ এপ্রিল) থেকে নতুন নোট নিতে পারবেন গ্রাহকরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বিনিময় করতে পারবেন তারা। বাংলাদেশ ব্যাংক ছাড়াও কিছু ব্যাংকের নির্দিষ্ট শাখায় নতুন নোট পাওয়া যাবে।

গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোঘণা দেওয়া হয়। এতে বলা হয়, আসছে ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ৪০ শাখায় নতুন নোট পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় ৫, ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার এটি গ্রহণ করতে পারবেন না।

তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখায় নতুন নোট বিতরণ করা হবে। এরমধ্যে রয়েছে, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা।

পাশাপাশি এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখায় নতুন টাকা পাওয়া যাবে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, ডাচ-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ডাচ-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এক্সিম ব্যাংকের মিরপুর শাখা, দ্য সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা এবং জনতা ব্যাংকের রজনীগন্ধা ঢাকায় মিলবে।

এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা- দক্ষিণখান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাউসুল আযম এভিনিউ শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জের কাঁচপুর শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, সোনালী ব্যাংকের গাজীপুরের কোর্ট বিল্ডিং শাখা, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় নতুন টারা নোট নিতে পারবেন গ্রাহকরা।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence