৯৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

০৯ এপ্রিল ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
৯৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

৯৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন © সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৭ বারের মতো পেছালো। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মে দিন ঠিক করেছেন আদালত। এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন।

রোববার (৯ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: স্কুলশিক্ষিকা ও স্বামী-সন্তানকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শন…
  • ৩০ অক্টোবর ২০২৬
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবে না নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর ২০২৬