গরম আরও বাড়বে, নেই বৃষ্টির সম্ভাবনা

০৯ এপ্রিল ২০২৩, ১০:৩৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
গরম আরও বাড়বে

গরম আরও বাড়বে © সংগৃহীত

চৈত্রের শেষ সময়ে গরম বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। রমজান মাস চলায় গরমে রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত। গত দুদিন ধরে সারাদেশ বৃষ্টিহীন। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৪০ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। 

রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে

ঢাকা বিভাগের ১৩ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ৬ জেলাসহ মোট ২৯ জেলার পাশাপাশি দেশের ১১ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এই ৪০টি জেলায় সপ্তাহজুড়ে তাপপ্রবাহ বিস্তার করবে। এই সময়ের মধ্যে ৪০ জেলার তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

ট্যাগ: জাতীয়
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে যে বিপদ ডেকে আনছেন
  • ৩০ অক্টোবর ২০২৬
‘পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন’ তাহসিফ, ধারণা পিবিআইয়ের
  • ৩০ অক্টোবর ২০২৬
তাহসিফ সাউরির বাধ্যতামূলক অবসর নিয়ে নতুন তথ্য দিলেন জুলকারন…
  • ৩০ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬