ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির ইফতার অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির ইফতার

ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির ইফতার © টিডিসি ফটো

ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগঠন "ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতি'র ইফতার সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র সমিতির সভাপতি শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ও সাধারণ সম্পাদক জহির রায়হান প্রোগ্রামের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আজমত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহার উদ্দিন, (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমিতি, ঢাকা এর সভাপতি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আবি আবদুল্লাহ খান নান্নু, জেলা সমিতির সাবেক সভাপতি মেজর (অব:) ইকবাল হোসেন খান, সহ-সভাপতি স্থপতি নিখিল চন্দ্র গুহ, সহ-সভাপতি মো: ইকবাল মাহমুদ, সহ-সভাপতি ড. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্য ড. আতাহার উদ্দিন বলেন, রমজান মাস, এই মাস যারা পেলো তারা যেন রোজা রাখে। আজকে উপস্থিত শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ করছি, তোমরা ভালো পড়াশোনা করো। ভালো মানুষ হও এবং দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করো।

জেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট আবি আবদুল্লাহ খান নান্নু বলেন, তোমাদের কাছে আহবান, এই ছাত্র সমিতিকে তোমারা ভালো ভাবে সংগঠিত করবে। যাতে এর মাধ্যমে পটুয়াখালী জেলা সমিতি, জেলার  মানুষের আপদ-বিপদে পাশে দাড়াতে পারে।

জেলা সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বলেন, এই সংগঠনকে আমরা ইসি মিটিংয়ে পাশ করিয়ে আমাদের অঙ্গ সংগঠন করেছি। তাই ছাত্র সমিতি জেলা সমিতির সকল কাজে সহায়তা করবে।

জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শন…
  • ৩০ অক্টোবর ২০২৬
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবে না নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর ২০২৬
শনিবার ১১ ঘণ্টা  বিদ্যুৎ থাকবে না দেশের একাধিক জেলায়
  • ৩০ অক্টোবর ২০২৬