উত্তরবঙ্গের টিকিট শেষ

০৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
উত্তরবঙ্গের টিকিট শেষ

উত্তরবঙ্গের টিকিট শেষ © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারই প্রথম ঈদ যাত্রায় ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রথম দিনেই টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের অগ্রিম টিকিট। বিশেষ করে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহীসহ উত্তরবঙ্গগামী কোনো ট্রেনেরই টিকিট নেই বলে জানা গেছে। কিন্তু পূর্বাঞ্চলের (ঢাকা চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, গাজীপুরসহ কয়েকটি জেলা) টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। কোনো কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। ফলে টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি। তবে কিছু মানুষ আছেন, যাঁরা অনলাইনে টিকিট দেওয়ার বিষয়টি জানেন না, তাঁরা কমলাপুর স্টেশনে এসে ঘুরে গেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) বিক্রি করা হবে ১৮ এপ্রিলের, পরদিন ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট। বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করেন ১৬ লাখ মানুষ। যার বিপরীতে টিকিটসংখ্যা প্রায় ২৯ হাজার।

আরও পড়ুন: ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

তবে যেসব ট্রেনের টিকিটের চাহিদা বেশি, সেগুলো নিমেষেই শেষ হয়ে গেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা বেশি থাকায় কয়েক মিনিটের মধ্যেই কিছু কিছু ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও সিলেট এর ট্রেনের টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

রেলওয়ে কর্মকর্তা বলছেন, বরাবরই প্রথম দুই দিনের টিকিটের চাহিদা তুলনামূলক কম থাকে। শেষ দুই দিনের টিকিটের জন্য মানুষের হাহাকার বেশি থাকে। এবার অনলাইনে কয়েক মিনিটেই হয়তো শেষ দুই দিনের টিকিট বিক্রি হয়ে যাবে।  

ট্যাগ: জাতীয়
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে যে বিপদ ডেকে আনছেন
  • ৩০ অক্টোবর ২০২৬
‘পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন’ তাহসিফ, ধারণা পিবিআইয়ের
  • ৩০ অক্টোবর ২০২৬
তাহসিফ সাউরির বাধ্যতামূলক অবসর নিয়ে নতুন তথ্য দিলেন জুলকারন…
  • ৩০ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬