বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন

০৮ এপ্রিল ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন

বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

শনিবার (৮ এপ্রিল) সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ জানান, সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগে। দ্রুত আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সেদিন বঙ্গবাজার মার্কেটের পাশে থাকা বরিশাল প্লাজায়ও আগুন লেগেছিল। তবে সেই আগুন তেমনটা ছড়াতে পারেনি।

ট্যাগ: জাতীয়
দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে যে বিপদ ডেকে আনছেন
  • ৩০ অক্টোবর ২০২৬
‘পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন’ তাহসিফ, ধারণা পিবিআইয়ের
  • ৩০ অক্টোবর ২০২৬
তাহসিফ সাউরির বাধ্যতামূলক অবসর নিয়ে নতুন তথ্য দিলেন জুলকারন…
  • ৩০ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬