শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে: পলক

০৬ এপ্রিল ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। তাদের বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী, সৃজনশীল ও উদ্ভাবনী মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) নাটোর সিংড়ার সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব ডিভাইস বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে তৈরি করতে হবে। বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজকের শিক্ষার্থীরা যেন কর্মসংস্থানের জন্য শহরমুখী ও বিদেশ যেতে না হয় সেই লক্ষ্যে আমরা হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার, জয় ডি-সেট সেন্টার প্রতিষ্ঠা করছি। আইসিটি সেক্টরে গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং, হার্ডওয়্যার ও সফটওয়্যার সার্ভিস সেক্টরে ২০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই উর্ধ্বগতির ইন্টারনেট, প্রযুক্তির সহায়তা ও মেধাকে ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয় করছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলেই এসব সম্ভব  হয়েছে।

তিনি আরও বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে সেই স্কুল গুলোর জন্য ৪ জন করে শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে। বঙ্গবন্ধু বলতেন শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ। বঙ্গবন্ধুর সেই দর্শন অনুসরণ করে শিক্ষার্থীদের ৩১৮টি ট্যাব বিতরণ করা হচ্ছে। এই ট্যাব শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে ব্যবহার করবে। 

এসময় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সিংড়া পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধি, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬