বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

০৬ এপ্রিল ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
হাফেজ তাকরিমকে নিয়ে আজহারীর স্ট্যাটাস

হাফেজ তাকরিমকে নিয়ে আজহারীর স্ট্যাটাস © সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফের প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তিনি। তাকরিমের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। 

বুধবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এ ইসলামি গবেষক। পোস্টটি করার পর পরই দ্রুত ভাইরাল হয়ে যায়। 

পোস্টে তিনি লেখেন, বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল-সবুজের বিশ্ববিজয়।

download (3)

তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 

তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

এর আগে গতবছর সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

ট্যাগ: জাতীয়
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
close