আগুনে দগ্ধ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু

০৪ এপ্রিল ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
আগুনে দগ্ধ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু

আগুনে দগ্ধ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু © সংগৃহীত

আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাদের। শরীয়তপুরের সখিপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে সখিপুর থানার আশ্রাফ বেপারীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আশ্রাফ বেপারীকান্দি এলাকার মো. মনসুর ঢালীর মেয়ে সামিয়া আক্তার (১০) ও ছেলে আরাফাত ঢালী (৮)।

এ ঘটনায় আহত হয়েছে মনসুর ঢালীর বড় মেয়ে মীম ইসলাম (১২)। মীম গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক। পুড়ে গেছে শরীরের ৫০ ভাগ। তারা সকলেই ৫১নং সখিপুর জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন: সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

জানা গেছে, সোমবার রাতে একটি দোচালা টিনের ঘরে সামিয়া, আরাফাত ও মীম ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগে, মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর মঙ্গলবার ভোর ৪টার দিকে সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোপিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬