জামিনে কারামুক্ত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

০৩ এপ্রিল ২০২৩, ০৬:১৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

কারাগার থেকে মুক্তি পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগে দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পান তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, আদালত থেকে তার বেল বন্ড অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছানোর পর সব নিয়ম মেনে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কারামুক্তির পর শামসুজ্জামান সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, সারা দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা আমার পাশে ছিলেন। তারা চেষ্টা করেছেন। সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।

তিনি সাংবাদিকদের বলেন, আমার অফিস থেকে শুরু করে দেশের সাংবাদিক সমাজ, আমার ক্যাম্পাসের ছোট ভাইয়েরা যারা আমার সঙ্গে সব সময় ছিলেন। এটা আমার আনন্দের বিষয়।

 

দেশ পরিচালনার কোনো পরিকল্পনা তারেক রহমানের নেই, তারা লুটপাট…
  • ৩০ অক্টোবর ২০২৬
বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬
সাঁতারের ওপর বিশেষ কোর্স ছিল তাহফিসের, ধাওয়ার দাবি মানতে না…
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬