ঈদে নতুন টাকার নোট পাবেন যেভাবে

৩০ মার্চ ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ঈদে বিভিন্ন ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে

ঈদে বিভিন্ন ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে © ফাইল ছবি

ঈদের আগে বাজারে টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট নিতে পারবেন গ্রাহকরা। ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বিনিময় করতে পারবেন তারা। 

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আসছে ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের ৪০ শাখায় নতুন নোট পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় ৫, ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার এটি গ্রহণ করতে পারবেন না।

তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখায় নতুন নোট বিতরণ করা হবে। এরমধ্যে রয়েছে, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা।

পাশাপাশি এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখায় নতুন টাকা পাওয়া যাবে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, ডাচ-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ডাচ-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এক্সিম ব্যাংকের মিরপুর শাখা, দ্য সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা এবং জনতা ব্যাংকের রজনীগন্ধা ঢাকায় মিলবে।

এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা- দক্ষিণখান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাউসুল আযম এভিনিউ শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জের কাঁচপুর শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, সোনালী ব্যাংকের গাজীপুরের কোর্ট বিল্ডিং শাখা, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখায় নতুন টারা নোট নিতে পারবেন গ্রাহকরা।

মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬