হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

২৯ মার্চ ২০২৩, ১১:১৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় হানিফ ফ্লাইওভার ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহসান হোসাইন (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামে অপর এক শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এ দুর্ঘটনা। তখন আহত অবস্থায় ফায়ার সার্ভিস সদস্যরা তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। পরে  রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহসানের মৃত্যু হয়।

পোস্তগোলা ফায়ার স্টেশনের পরিদর্শক যুগল বিশ্বাস জানান, বিকেলে একটি মোটরসাইকেলে করে দুইজন ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ঢাল দিয়ে উপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহসানের মা রোকসানা পারভীন বলেন, তাদের বাসা জুরাইন কুসুমবাগ এলাকায়। আহসান জুরাইন নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষে পড়তো। বিকেলে বন্ধুর সঙ্গে নীলক্ষেত যাওয়ার উদ্দেশে সে বাসা থেকে বের হয়। পরে সন্ধ্যার দিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি।

আহত ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম কলেজের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তাদের বাসা জুরাইন খন্দোকার রোডে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অপর জনকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬