বাজারে দক্ষিণ সিটির অভিযানে ১০ মামলা, জরিমানা ৯৫ হাজার

২৯ মার্চ ২০২৩, ০৬:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত © টিডিসি ফটো

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। বুধবার (২৯ মার্চ) রাজধানীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এসময় বিভিন্ন অভিযোগে ১০টি মামলায় নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাদসিক সূত্রে জানা গেছে, অভিযানে বাজারের মূল রাস্তা দখল করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা করা ও মূল্য তালিকা না টানানোয় ১০টি মামলা দায়ের করা হয়। পরে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ এর ৯২ (৭) ও (৮) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এসব জরিমানা করা হয়। 

অভিযান প্রসঙ্গে ঢাদসিকের সম্পত্তি কর্মকর্তা মো মনিরুজ্জামান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতিকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করছি। বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এই অভিযান সামনের দিনগুলোতেও চলমান থাকবে।

অভিযানে করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা এবং ২ নম্বর আসনের সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা শমশের, ১৩ নম্বর আসনের শাহিনুর বেগম ও ২১ নম্বর আসনের সেলিনা খান উপস্থিত ছিলেন। 

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬