ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

২৬ মার্চ ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
ঢাকা শিশু হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতাল © ফাইল ছবি

রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে চোর সন্দেহে মো. মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

শেরে বাংলা নগর থানার এসআই এএসএম আল মামুন জানান, নিহত মামুন মিরপুর পল্লবী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত ফজলুল হক। রবিবার সকালে তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে মা ও স্ত্রীর সঙ্গে চিকিৎসা নিতে এসেছিলেন। এরপর শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় তাকে চোর সন্দেহে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জানা গেছে, কয়েকজন ব্যক্তি দুপুর সাড়ে ১২টার দিকে শিশু হাসপাতালের গেটের বাইরে থেকে নিহত মামুনকে ধরে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। সেখানে আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকেরা মিলে তাকে মারধর করে। মারধর করার কিছু সময় পরেই তার মৃত্যু হয়। 

মারধরের সময় শিশু হাসপাতালের আনসার সদস্য মোস্তাকিম ও কয়েকজন অ্যাম্বুলেন্সচালক ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার পর বলেন, ‘এখন কিছু বলা যাবে না। আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। মারধরের কারণ সম্পর্কে জানা যায়নি। শুনেছি জনতা গণধোলাই দিয়েছে।’ 

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close