চাঁদ দেখা যায়নি আজ, শুক্রবার থেকে রোজা শুরু

২২ মার্চ ২০২৩, ০৭:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM

© ফাইল ছবি

আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশে রোজা রাখা শুরু হবে।

বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

আরও পড়ুন: আরও ৩ বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

তিনি জানান, আজ সারাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহ’র নামাজ পড়া হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

এদিকে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে এই দেশগুলোতে রোজা রাখা শুরু হবে।

আরও পড়ুন: শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে দ্বারে দ্বারে ঘুরছেন গৌরাঙ্গ

হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৫ দিনে চন্দ্র বর্ষ গণনা করা হওয়ায় আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। এজন্য চন্দ্র মাসের প্রথম এবং শেষ দিন চাঁদ দেখার ওপর নির্ভর করে।

কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬