শিক্ষকরা বেত দিয়ে না পেটালে মানুষ হতাম না: ত্রাণ প্রতিমন্ত্রী

২২ মার্চ ২০২৩, ০৬:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান © সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, স্কুলে পড়াশোনাকালে দুষ্টুমির কারণে শিক্ষকরা আমাদের বেত দিয়ে পিটিয়েছেন। যদি না পেটাতেন তাহলে আমরা মানুষ হতাম না।

আজ বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান নিজে রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয়ে মাধ্যমিকের ছাত্র ছিলেন। বুধবার নিজ স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন তিনি।

আরও পড়ুন: আরও ৩ বিভাগে প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিমন্ত্রী বলেন, স্কুলে থাকাকালীন আমরাও অনেক দুষ্টুমি করেছি। আমাদের শিক্ষকরা বেত দিয়ে পিটিয়েছিলেন। একটা বেত ভেঙে গেলে আরেকটা বেত ভেঙেছেন। সে সময় শিক্ষকরা শাসন করেছেন বিধায় মানুষ হতে পেরেছি।

শিক্ষকদের বেতের আঘাতে তখন কষ্ট লাগলেও এখন মনে হয় সেই বেতের আঘাত আশীর্বাদ হয়ে এসেছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ১৭ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনে অবসরে মেসুত ওজিল

রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন স্মৃতিচারণ করে তিনি বলেন, যখন ছাত্র ছিলাম তখন দেশে উত্তাল সময় অতিক্রম করছে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আমিসহ আমাদের স্কুলের অনেক বন্ধুরা মিলে সারাদিন মিছিল মিটিং করে পার করেছি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে মিছিল মিটিং করেছি। সে সময়ের স্মৃতিগুলো এখনও মনে পড়ে।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close