আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

২২ মার্চ ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ বুধবার (২২ মার্চ) রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকার কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা। একইদিন নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের কাছে এ জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হলো রাজধানীর মিন্টো রোড, ইস্কাটন, পরিবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ), বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা। এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক সব গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এই ৮ ঘণ্টা। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে বার্ন ইউনিট, অর্থায়ন চীনের

এদিকে তিতাসের অপর এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, বুধবার (২২ মার্চ) নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান শিল্প, ক্যাপটিভ (শিল্পের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬