রমজানে ৩০ হাজার ফ্রি খাবার বিতরণের উদ্যোগ ডোমিনজের

২২ মার্চ ২০২৩, ০৭:৫১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রমজানে ৩০ হাজার ফ্রি খাবার বিতরণের উদ্যোগ ডোমিনজের

রমজানে ৩০ হাজার ফ্রি খাবার বিতরণের উদ্যোগ ডোমিনজের © সংগৃহীত

আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রথম রোজা। রমজানের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে কাস্টমারদের খুশি ছড়াতে সুবিধাবঞ্চিত শিশুকে ফ্রিতে খাবার খাওয়াবে ডোমিনজ পিৎজা বাংলাদেশ। প্রতিষ্ঠানটি এই ক্যাম্পেইনের নাম দিয়েছে ‌‌‌‌‘বক্সে ছড়াই উৎসবের খুশি’। রমজান মাসজুড়ে যতগুলো ডেলিভারি অর্ডার থাকবে প্রতি অর্ডারের বিপরীতে একজন শিশুকে ফ্রিতে খাবার খাওয়াবে প্রতিষ্ঠানটি।  এ বছর ৩০ হাজার ফ্রি খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি তারা। 

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ডোমিনজ পিৎজার গুলশান-১ আউটলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডোমিনজ পিৎজা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং লিড আবু ওবায়দ ইমন। 

সংবাদ সম্মেলনে আবু ওবায়দ ইমন বলেন, ডোমিনোজ পিৎজা বাংলাদেশ একটি আকর্ষণীয় লিমিটেড এডিশন অগমেন্টেড রিয়্যালিটি পিৎজা বক্স তৈরি করেছে যেখানে রমজান মাসে ঢাকা শহরের সংস্কৃতি ও জীবনচিত্র ফুটে উঠেছে। বক্সটির ওপরে একটি কিউআর কোড রয়েছে, যা সহজেই স্ক্যান করে অগমেন্টেড রিয়্যালিটির মাধ্যমে কাস্টমার রমজানে ঢাকার আয়োজন ও সংস্কৃতি সরাসরি দেখতে পারবে। 

রমজানে প্রতি অর্ডারে সুবিধাবঞ্চিত শিশুকে খাওয়াবে ডোমিনজ পিৎজা

এছাড়াও প্রতি স্ক্যানে কাস্টমার একটি গিফট কুপন পাবে, যা তারা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে রমজানের খুশি তাদের মাঝেও ছড়াতে পারবেন।

আরও পড়ুন: সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

তিনি বলেন, এই ক্যাম্পেইনটি শুধু খুশি ছড়াতে নয়, বরং এটি শেয়ারিংয়ের মাস পবিত্র রমজানে ডোমিনোজ পিৎজার একটি ইউনিক উদ্যোগ। গত বছর 'বাই ওয়ান গিভ ওয়ান' ক্যাম্পেইনের মাধ্যমে ১৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়েছিল। 

এ বছর আমরা ৩০ হাজার ফ্রি খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। পুরো রমজান মাস জুড়ে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারবেন কাস্টমাররাও। গুগল প্লে-স্টোরে থাকা ডোমিনোজ পিৎজা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইট m.dominos.com.bd অথবা ১৬৬৫৬ নম্বরে কল করে পিৎজা অর্ডার করতে পারবেন ক্রেতারা।

ট্যাগ: জাতীয়
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬