সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

২১ মার্চ ২০২৩, ০৯:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার © ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকেই দেশটিতে শুরু হচ্ছে রোজা। এ খবর জানিয়েছে গালফ নিউজের।

খবরে জানানো হয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) সৌদি আরবের কোন স্থানে রমজানের চাঁদ দেখা যায়নি। 

চন্দ্র-বছর ও সৌর-বছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতি বছর রমজান মাসের সূচনার তারিখ পালটে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার উপর নির্ভর করে পবিত্র রমজান মাসের শুরু হয়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদিআরবের সুপ্রিম কোর্ট চাঁদ না দেখতে পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে দেশটিতে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা হবে সৌদিতে।

জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close