আরাভ খানের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২১ মার্চ ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
মো. শাহরিয়ার আলম

মো. শাহরিয়ার আলম © ফাইল ফটো

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে এখনও সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের আসামি কোনও বন্ধুরাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে এবং তারপর যেকোনও কারণে নিজের পরিচয় প্রকাশ করে, তবে তার মুক্ত থাকার আর কোনও পরিস্থিতি থাকে না। এটুকু বলতে পারি—সে পালাতে পারবে না।’

আরাভ খান গ্রেফতার  হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না এখনও গ্রেফতার হয়নি।’

সংযুক্ত আরব আমিরাতকে জানানো হয়েছে এবং ঘটনা ক্রমশই প্রকাশ হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close