রোজা কবে থেকে, জানা যাবে কাল

২১ মার্চ ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
বুধবার সভা ডেকেছে চাঁদ দেখা কমিটি

বুধবার সভা ডেকেছে চাঁদ দেখা কমিটি © ফাইল ছবি

পবিত্র রমজান মাস কবে শুরু হবে, চাঁদ দেখার ভিত্তিতে সে বিষয়ে জানাতে বুধবার সন্ধ্যায় বৈঠক ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতি (২৩ মার্চ) নাকি শুক্রবার (২৪ মার্চ)  রোজা শুরু হতে, তা জানা যাবে। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় সভায় বসবে কমিটি।

পরে জানানো হবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ। মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হবে। সে ক্ষেত্রে বুধবার রাতে তারাবি ও সাহরি হবে। চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে শুক্রবার (২৪ মার্চ)। বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ ও সাহরি শুরু হবে।

বাংলাদেশের কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা জেলা প্রশাসক (ডিসি) বা ইউএনওকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬