বাংলাদেশ থেকে পুরুষ নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী নেবে মালয়েশিয়া

২১ মার্চ ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
বাংলাদেশ থেকে পুরুষ নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে পুরুষ নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী নেবে মালয়েশিয়া © সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই। তিনি জানান, বাংলাদেশ থেকে পুরুষ নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী নেবে কুয়ালালামপুর। এই খাতে যারা যাবেন তারা ভালো বেতন পাবেন বলেও আশা করছে মন্ত্রণালয়। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

সোমবার (২০ মার্চ) সকালে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

বৈঠক শেষে আহমেদ মুনিরুছ সালেহীন সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই। চাহিদাপত্র অনুযায়ী আবেদনকারীদের মালয়েশিয়ায় যেতে বাধা নেই।’ কোন প্রক্রিয়ায় কর্মী নেয়া হবে এবং খরচ কত পড়বে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত শনিবার (১৮ মার্চ) মালয়েশিয়ায় কর্মী নিয়োগে হঠাৎ অনুমোদন স্থগিত করে দেয় দেশটি। এ নিয়ে মালয়েশিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মধ্যে শঙ্কা দেখা দেয়।

এদিকে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে আড়াই লাখ কর্মীর চাহিদাপত্র থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী গেছে।

আরও পড়ুন: এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬ জনের চাকরি

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দেশটিতে প্রাথমিকভাবে ১ হাজার নারী গৃহকর্মী পাঠানো হবে। এই নারীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও ভাষা জ্ঞান কি হবে এবং তাদের যাওয়ার খরচ কারা বহন করবে ও তারা কি কি সুবিধা পাবেন তা নিয়ে একটি গাইডলাইন তৈরিতে শিগগির হাত দেবে মন্ত্রণালয়। এরপর সেই গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী গৃহকর্মী পাঠানো হবে।

এর আগে বিভিন্ন খাতে পুরুষ কর্মীরা কাজের জন্য মালয়েশিয়ায় গেছেন। তারা কৃষি থেকে শুরু করে কারখানাতে কাজ করছেন। এখনো কর্মী যাওয়া অব্যাহত আছে বলে জানা গেছে। তবে এই প্রথম নিরাপত্তাকর্মী হিসেবে পুরুষ নেওয়ার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। তারা হবেন প্রশিক্ষিত। তবে কতজন পুরুষ নিরাপত্তাকর্মী তারা নেবে এবং কি ধরনের বেতন ও সুবিধা দেওয়া হবে তা তারা জানাননি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬