রমজানে টিকটক-রিলস-লাইকি- বিগো নিয়ন্ত্রণের দাবি

২১ মার্চ ২০২৩, ০৭:৫২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রমজানে টিকটক-লাইকি-বিগো নিয়ন্ত্রণের দাবি

রমজানে টিকটক-লাইকি-বিগো নিয়ন্ত্রণের দাবি © সংগৃহীত

আসন্ন পবিত্র মাহে রমজানে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সামাজিক মাধ্যমগুলোতে টিক টক, ফেসবুকের রিলস, বিগো ও লাইক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। 

সোমবার (২০ মার্চ) সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা বন্ধ করতে হবে। তবে ফেসবুক, টিকটক কর্তৃপক্ষ বলছে, তারা অসামাজিক বা অশ্লীল কোনো ভিডিও পোস্ট বা শেয়ার করতে দেয় না। তবে বাস্তবতা হলো এই মাধ্যমগুলো বর্তমানে পর্নোগ্রাফিকেও হার মানিয়েছে।’

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘আমাদের দেশে ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থেই এসব মাধ্যম থেকে বিরত থাকার জন্য ইসলামের নির্দেশনা রয়েছে।

যেহেতু আমাদের দেশে বর্তমানে প্রায় ১৮ কোটি সক্রিয় সিম রয়েছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সংখ্যাও প্রায় ৮ কোটি। পরিবার, সমাজ, বন্ধু, আত্মীয়স্বজন এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের জন্য ইন্টারনেট ব্যবহার অত্যন্ত জরুরি। 

আরও পড়ুন: দক্ষ জনশক্তি গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রাখতে পারে: শিক্ষামন্ত্রী

একজন রোজাদারকে বাধ্য হয়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হয়। দীর্ঘদিনের অভ্যাসগত কারণেও এসব সামাজিক মাধ্যম অনেকেই ব্যবহার করেন। এতে রমজান মাসের পবিত্রতা নষ্ট হওয়ার অনেক ইসলামিক বিধান সুস্পষ্ট পরিলক্ষিত হয়।’

‘তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার স্বার্থে সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার কাছে আমাদের দাবি থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বা এক মাসের জন্য বন্ধ রাখা যায় কি না, তার ব্যবস্থা করতে হবে। এ সিদ্ধান্তের ফলে ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র রমজান পালন অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করি’ বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ: জাতীয়
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬