বাংলাদেশে ১৭.৭ শতাংশ নারী ধূমপায়ী

২০ মার্চ ২০২৩, ০৬:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
বাংলাদেশে ১৭.৭ শতাংশ নারী ধূমপায়ী

বাংলাদেশে ১৭.৭ শতাংশ নারী ধূমপায়ী © ফাইল ছবি

বিশ্বে যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি ধূমপান করে তার মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ধূমপায়ীর হার ৩৯.১ শতাংশ; এর মধ্যে নারী ১৭.৭ শতাংশ। এসব তথ্য জানানো হয়েছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ে প্রকাশিত এক পরিসংখ্যানে। 

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ধূমপায়ীর হারে সবার ওপরে রয়েছে নাউরু। এরপরে কিরিবাতি, তুভালু, মিয়ানমার, চিলি, লেবানন, সার্বিয়া, বাংলাদেশ, গ্রিস ও বুলগেরিয়া। 

নাউরুতে ধূমপায়ীর হার ৫২.১ শতাংশ, মিয়ানমারে ৪৫.৫ শতাংশ, লেবাননে ৪২.৬ শতাংশ, গ্রিসে ৩৯.১ শতাংশ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বছরে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়।  

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দক্ষিণপূর্ব এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে ধূমপায়ীর হার সর্বোচ্চ। পশ্চিম ইউরোপ ও আমেরিকায় সাধারণত ধূমপায়ীর হার কম দেখা গেলেও এবার দেখা যাচ্ছে চিলি ধূমপায়ীর হারে বিশ্বে পঞ্চম। তবে তামাকের প্রভাব নিয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি ও তামাক-বিরোধী প্রচারণার কারণে ধূমপানের হার আগের চেয়ে কমেছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close