স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮ মার্চ ২০২৩, ০৯:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
গাইবান্ধা সদর থানা

গাইবান্ধা সদর থানা © ফাইল ছবি

গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নে নেপিয়ার ঘাস খেত থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় ওই ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে রাজা মিয়ার ঘাস খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম জিসান মিয়া (১৬)। সে উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর-মীরপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে । স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন জিসান।

স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার (১৭ মার্চ) শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুই বন্ধুর সঙ্গে বের হয় জিসান। এরপর রাত পার হয়ে সকাল হলেও বাড়ি ফিরেনি জিসান। আজ সন্ধ্যায় স্থানীয় লোকজন পশ্চিম দুর্গাপুরের একটি ঘাসের জমিতে জিসানের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় মামলাসহ হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close