প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছেন: স্পিকার

১৮ মার্চ ২০২৩, ০৮:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ড. শিরীন শারমিন চৌধুরী

ড. শিরীন শারমিন চৌধুরী © ফাইল ফটো

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাব্যবস্থার উন্নয়নে সারাদেশে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তারই আলোকে কাজ করে যাচ্ছি।

শনিবার (১৮ মার্চ) রংপুরের পীরগঞ্জের আনন্দ নগর পিকনিক স্পটে বাংলাদেশ শিক্ষক সমিতির এক অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ শিক্ষক সমিতির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নূরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, বাংলাদেশ শিক্ষক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close