নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৫

১৮ মার্চ ২০২৩, ১২:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৫

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৫ © সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি খাদ্য গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আওলাদ হোসেন (৫৫) নামে একজন নিহত ও ৫ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোন সময় ভবনটি ধসে পড়তে পারে। 

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরো ৫ জন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল ডাল আটার গুদাম ছিল।

তিনি আরও জানান,দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আছে, এখন নির্বাপণের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জাকির হোসেন, রবি দত্ত, হোসেন, হযরত আলী ও জগদীশ সরকার (৬৫)।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬